Header Ads

Header ADS

শ্রীনগরে মরদেহ নিয়ে সংর্ঘষ আহত ৭ জন


শ্রীনগরে মরদেহ নিয়ে সংর্ঘষ আহত ৭ জন

শ্রীনগরে প্রতিবেশীর বাড়িতে লাশ গোসলের পানি যাওয়ায় মৃত ব্যক্তির বাড়িতে হামলায় ৭ জন আহত হয়েছে। শুক্রবার বিকালে শ্রীনগর এ ঘটনা ঘটে।


স্থানীয়দের কাছ থেকে জানা যায় ওই গ্রামের এক লোক সোহরাব হোসেন মোড়ল গত বুধবার মৃত্য বরণ করেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তার লাশ গোসলের পর বাদ জোহর জানাজা দিয়ে দাফন করা হয়। সোহরাব মোড়লের লাশ গোসল করানোর সময় কিছু পানি প্রতিবেশী মৃত সমন বেপারীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ আওলাদ হোসেনের বাড়িতে যায়। এঘটনায় শুক্রবার সকালে দেলোয়ার হোসেনে বিধবা বোন মঞ্জুরা মৃত সোহরাব মোড়লের বাড়ির লোকজনকে গালিগালাজ করে।



 ওই দিন বিকালে মঞ্জুরার ভাইয়েরাও তার সাথে যোগ দেয়। পরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দেলোয়ার, আওলাদ,রুহুল আমিন, অভি, সালাউদ্দিন, রেজাউল ওরফে সোনাই, হবি, রায়হান,আলামিন, আজাহার সহ ২০/২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী মৃত সোহরাব মোড়লের বাড়িতে ইটপাটকেল ও দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় রুহুল আমিনের দায়ের কোপে মৃত সোহরাব মোড়লের ভাই জুলহাস মোড়লের  হাত কেটে যায়। ইটের আঘাতে মৃতের ছেলে মিনার ,ইমরান, মৃতের ভাতিজি শারমিন  ভাইয়ের স্ত্রী সাজেদা বেগম  আঘাত প্রাপ্ত হয়। দুর্বৃত্তরা এসময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আসা মৃতের শশুড় ইদ্রিস শেখের  ওশামসুল হক নামেরেএক আতীয়র  মাথা ফাটিয়ে দেয়। তাদেরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় আরো জানায়,২০১৪ সালে মোঃ দেলোয়ার ও মোঃ আওলাদের নেতৃত্বে তাদের পালিত বাহিনী শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ হাবিবুর রহমানের উপর একই কায়দায় হামলা করে। পরে গাদিঘাট গ্রামের লোকজন তাদের বিরুদ্ধে একাট্টা হলে তারা কয়েক মাস গ্রাম ছাড়া হয়ে থাকে। তাদের বিরুদ্ধে অর্থের জোরে প্রশাসনকে বগলদাবা করে গ্রামের নিরিহ লোকজনকে হয়রানি করার অভিযোগ রয়েছে।
মৃতের বাড়িতে হামলার বিষয়ে শ্রীনর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, ঘটনাটি দুঃখজনক। দুই পক্ষই শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.