Header Ads

Header ADS

শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই প্রধান করা হবে

 দেশের ১৬ কোটি মানুষকের হতের নাগালে ইন্টারনেটের সেবা পৈৗছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার।

(১২ জানুয়ারি) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই জোন সংযোগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
সজীব ওয়াজেদ জয় বলেন, বর্তমানে দেশের প্রায় ১০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। দেশের ১৬ কোটি মানুষকে উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা আরও বলেন, `দেশের তরুণ শিক্ষার্থীদের সবার দাবি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করা হলো। পুরো দেশের ১৬ কোটি মানুষকে ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে কাজ করছে সরকার।`এতে করে শিক্ষাথীরে পড়া লেখা আরো সহজ হয়ে যাবে।

অনুষ্ঠানে রাজধানী ঢাকাসহ দেশের ১৪৬টি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়ে ও ইনষ্টিটিউশন একযোগে ১০ মেগাবাইট গতিসম্পন্ন এই নেটওয়ার্ক চালু কার্যক্রমের উদ্বোধন করা হয়। সরকারের এই কার্যক্রম চলমান থাকবে বলে নিজের বক্তব্যে জানান জয়।
অনুষ্ঠানে উপস্থিত বিটিসিএল এর কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, `শুধু সারাদেশের মানুষেকে ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় আনলেই হবে না। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে ইন্টারনেটের উচ্চগতি নিশ্চিত হয়। যাতে সারাদেশের তরুণ সমাজ দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সেবা পায়।`
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ নূর-উর-রহমানসহ মন্ত্রণালয় ও অধিনস্ত সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

No comments

Powered by Blogger.